বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাউফলে জমি নিয়ে বিরোধ, কৃষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৬:১০ AM
 বাউফল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নজরুল মাতব্বরকে (৫৪) উদ্ধার করে থানা হেফাজকে রেখেছে।

বাউফল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নজরুল মাতব্বরকে (৫৪) উদ্ধার করে থানা হেফাজকে রেখেছে।

পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক কৃষককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে আপন ভাইদের বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নে কর্পূরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। বাউফল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নজরুল মাতব্বরকে (৫৪) উদ্ধার করে থানা হেফাজকে রেখেছে। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কর্পূরকাঠি গ্রামের মৃত সিদ্দিক মাতব্বরের চার ছেলে। এর মধ্যে নজরুল মাতব্বর বড়। সমান ভাগে জমি ভাগ করে চার ভাই চাষাবাদ করছে পৈতৃক জমি। কিন্তু জমি নিয়ে অন্য পক্ষের সঙ্গে বিরোধ থাকায় আদালতে মামলা চলমান।

জানা যায়, ঘটনার দিন মঙ্গলবার সকালে নজরুল জমিতে চাষাবাদ করতে গেলে তার মা জয়নব বিবি জমি ভাগ করে চাষাবাদ করতে নিষেধ করলে নজরুল তার মা জয়নব বিবির উপর ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন। এ খবর পেয়ে ছোট ভাই, আবু তাহের, মাইনুল ইসলাম ও মোজ্জাম্মেল নজরুলকে ধরে গাছের সঙ্গে বেঁধে রাখে। গাছে বাঁধা দৃশ্য সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাউফল থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে।

এ বিষয়ে মা জয়নব বিবি বলেন, “নজরুল জোর করে তিন ছেলের ভাগের জমি চাষ করে আমি নিষেধ করলে সে আমাকে মারধর করে।”

ছোট ভাই আবু তাহের জানায়, বড় ভাই নজরুলকে গাছে বেঁধে কেউ নির্যাতন করেননি। কৌশলে গাছের সঙ্গে নিজকে বেঁধে আমাদের ফাঁসাতে চায়। এ ঘটনার বড় সাক্ষী মা।

ছোট ভাইদের অভিযোগ, মামলায় বড় ভাই নজরুল মাতব্বর কোন খরচ বহন করেন না। মাকে মারার অভিযোগ অস্বীকার করে বড় ভাই নজরুল বলেন, “আমার অংশের জমি চাষ করতে গেলে আবু তাহের, মাইনুল, মোজাম্মেল তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে।”

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “কৃষক নজরুল ইসলামকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলামের অপর ভাইদের ও মাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার বিস্তারিত জেনে আইন ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  বাউফল   জমি   নির্যাতন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close