বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তিতাসে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো মনসা পূজা
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৬:০৩ AM
তিতাস উপজেলাসহ হোমনা ও নরসিংদী থেকে প্রায় ২৭টির মতো মনসার নান্দনিক প্রতিমা দশমীর উৎসবস্থলে আসে।

তিতাস উপজেলাসহ হোমনা ও নরসিংদী থেকে প্রায় ২৭টির মতো মনসার নান্দনিক প্রতিমা দশমীর উৎসবস্থলে আসে।

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কুমিল্লার তিতাসে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব মনসা পূজা।

গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এ উপলক্ষে উপজেলার মাছিমপুর হাইস্কুলে খেলার মাঠে বিজয়া দশমীর আয়োজন করা হয়। এতে তিতাস উপজেলাসহ হোমনা ও নরসিংদী থেকে প্রায় ২৭টির মতো মনসার নান্দনিক প্রতিমা দশমীর উৎসবস্থলে আসে।

এই দশমীকে কেন্দ্র করে সেখানে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য নারী-পুরুষ উপস্থিত হয়ে ঢাক-ঢোল পিটিয়ে নেচে আনন্দ উল্লাস করে। দশমী অনুষ্ঠানে সামগ্রিক বিবেচনা করে মাছিমপুর গ্রামের শচীন্দ্র নমর প্রতিমাকে প্রথম, নাগেরচর গ্রামের তুফান দাসের বাড়ির প্রতিমাকে দ্বিতীয় এবং একই গ্রামের রমেশ দাস ও নরসিংদী মাধবদী তপন দাসের প্রতিমাকে তৃতীয় ‘শ্রেষ্ঠ প্রতিমা’ হিসেবে ঘোষণা করে পুরস্কৃত করা হয়। পরে হিন্দু সম্প্রদায়ের লোকজন নদীতে প্রতিমা বিসর্জন করে পূজার আনুষ্ঠানিকতা শেষ করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তিতাস থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ উল্ল্যাহ, মাছিমপুর বাজার কমিটির সভাপতি হাবিব সরকার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তিতাস উপজেলা শাখার সভাপতি বাবু স্বপন সূত্রধর প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ তিতাস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রঞ্জন চন্দ্র দাসের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এ সাত্তার, হাসান মাহমুদ অপু, মনসা দশমীর উদযাপন কমিটির সঞ্জয় দাস, অরুন দাস ও শিবু চন্দ্র নমসহ অনেকেই।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  তিতাস   প্রতিমা   মনসা পূজা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close