শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসপাতালের পথে খালেদা জিয়া      ● মীরসরাইয়ে আগুন পুড়ে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা      ● আর্থিক সংকটে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান      ● শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি      ● শাকসু নির্বাচন পিছিয়ে আগামী ২০ জানুয়ারি      ● মিস ইউনিভার্সে ফাতিমাকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যায়িত      ● মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও      ● মামলায় জব্দ কোটি টাকার গাড়ি এখন ভাঙারি      ● শিক্ষকদের বেতন-কাঠামো ও একজন শিক্ষকের গল্প      ● সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ড. এম এ কাইয়ুমের পক্ষে উঠান বৈঠক      ● আখাউড়ায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, থাকছে রাত যাপনের সুযোগ      
স্পেনে তাপপ্রবাহে ১৬ দিনে সাড়ে ১১শ’ মানুষের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪:০৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তাপপ্রবাহে গত ১৬ দিনে প্রায় সাড়ে ১১শ’ মানুষের মৃত্যু হয়েছে স্পেনে। 

সোমবার তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে- ৩  থেকে ১৮ আগস্ট পর্যন্ত স্পেনে এক হাজার ১৪৯ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যা প্রচণ্ড গরমের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

ইনস্টিটিউটটি স্পেনের মর্টালিটি মনিটরিং সিস্টেম (মোমো) থেকে তথ্য ব্যবহার করেছে, যা ঐতিহাসিক ধারার সঙ্গে তুলনা করে দেখা হয়েছে।

জুলাই মাসে কার্লোস তৃতীয় ইনস্টিটিউট এক হাজার ৬০ জনের অস্বাভাবিক মৃত্যুর জন্য তাপপ্রবাহকে দায়ী মনে করে। এ মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, “বৈশ্বিক তাপমাত্রা বিশ্বজুড়ে তীব্র আকার ধারণ করছে এবং ঘন ঘন তাপপ্রবাহের সৃষ্টি হচ্ছে।”

এছাড়া, জাতীয় আবহাওয়া সংস্থা এএমইটি’এর আবহাওয়ার তথ্যসহ অন্যান্য বাহ্যিক কারণও বিবেচনায় নেওয়া হয়েছে, যাতে মৃত্যু বাড়ার সম্ভাব্য কারণগুলো নির্ধারণ করা যায়।

সূত্রঃ দ্য গার্ডিয়ান, গালফ নিউজ, ডেইলি মেইল


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  স্পেন   তাপপ্রবাহ   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close