শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খুলনায় অপহরণ চক্রের দু’নারী সদস্য গ্রেফতার
খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১:৪৫ AM
গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

খুলনায় শপিং ব্যাগ ব্যবসায়ী আক্কাস আলী শেখকে অপহরণের ঘটনায় কেএমপি পুলিশের অভিযানে চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে শিকদার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সুফিয়া বেগম (৩৭) ও রুবি বেগমকে (৪৭) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মুক্তিপণের ৪৭ হাজার ৫০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কেএমপি জানায়, ১৬ আগস্ট সকালে ব্যবসার কথা বলে অপহরণকারীরা আক্কাস আলীকে জিরোপয়েন্ট মোড় থেকে শিকদার মার্কেট এলাকায় নিয়ে যায়। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ভয়ে তিনি বিকাশের মাধ্যমে ১ লাখ ৭৮ হাজার টাকা প্রদান করলে পরদিন সন্ধ্যায় মোটরসাইকেলযোগে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে হরিণটানা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে অপহরণচক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  খুলনা   অপহরণ   গ্রেফতার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close