সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● শিবপুরে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ১ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড      ● বাবা নেই, মা-ও ছেড়ে গেছেন: অসহায় দুই এতিম শিশুর পাশে ‘স্বচ্ছতা গ্রুপ’      ● পাংশায় কাজী আব্দুল মাজেদ একাডেমির নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন      ● চুয়াডাঙ্গায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত      ● বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে: তারো আসো      ● পাইকগাছায় ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির      ● মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান      ● নরসিংদীর পলাশে দেশের সর্ববৃহৎ দাবিকৃত ১৮ ফুটের লক্ষ্মী প্রতিমা, দেখতে দর্শনার্থীদের ভিড়      ● সরকার অনুমতি দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি      ● বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা: পেদ্রি      ● বিগ ব্যাশে এবার দুই বাংলাদেশি, মুস্তাফিজের নতুন ঠিকানা রেনেগেডস      ● ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সৃষ্টি, বুধবার ভারতের উপকূলে আঘাতের শঙ্কা      
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১:৫৩ AM
দলের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশক্রমে তাকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশক্রমে তাকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কক্সবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন। দলের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশক্রমে তাকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানকে দেয়া এক আদেশে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী লিখেছেন, “আপনাকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটিতে সদস্য পদে নির্দেশক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

তিনি আরো লিখেন, “মেধা ও শ্রম দিয়ে আপনি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন বলে দল আশা রাখে।”

এদিকে বিষয়টি জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুলিপি দেয়া হয়েছে। 

অন্যদিকে দীর্ঘদিন ধরে কক্সবাজারের রাজনীতিতে একটি পক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল বলে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে আসছিলো। কিন্তু সঠিক তথ্য হলো, জেলা বিএনপি কোনো এক সময় তাকে বহিষ্কারের সুপারিশ করলেও কেন্দ্রীয় বিএনপি তা বাস্তবায়ন করেনি। আর জেলা বিএনপি কেবল সুপারিশ করতে পারে, একজন সংসদ সদস্যকে জেলা বিএনপি বহিষ্কার করতে পারে না। 

অপরদিকে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান এক বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি বলেন, “আমি বিএনপির রাজনীতিতে কোনো ভেদাভেদ চাই না। আমরা সকল পক্ষকে একসাথে নিয়ে রাজনীতি করতে চাই।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   জাতীয়   নির্বাহী কমিটি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close