বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এশিয়া কাপে কঠিন গ্রুপে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১২:৩২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার ভারতের রাজগিরে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আর তাদের জায়গা বাংলাদেশকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)। তবে এই টুনামেন্টের কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়েছে। যেখানে পুল ‘বি’-তে জায়গা পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অপর তিন গ্রুপ সঙ্গী হচ্ছে মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। 

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পরদিন ৩০ আগস্ট প্রতিপক্ষ চাইনিজ তাইপে। আর শক্তিশালী ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ ১ সেপ্টেম্বর।

‎১৯৮২ সাল থেকে শুরু হওয়া এশিয়া কাপের প্রতিটি আসরেই বাংলাদেশ অংশগ্রহণ করেছে। এবার এএইচএফ কাপের ফাইনালে উঠতে না পারায় সরাসরি টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি সোহানুর রহমান-পুষ্কর খিসারা। তবে তৃতীয় অবস্থানে থাকায় পাকিস্তানের অনুপস্থিতিতে জায়গা পেয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, এশিয়া কাপের এই আসর ২০২৬ হকি বিশ্বকাপের বাছাইপর্বও। আগামী বছরের আগস্টে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে হবে ছেলেদের হকি বিশ্বকাপ। এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়া দল সরাসরি ১৬ দলের সেই মহামঞ্চে জায়গা করে নেবে।

আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের রাজগিরে হবে ছেলেদের এশিয়া কাপ হকির ১২ তম আসর। এই প্রতিযোগিতায় সবচেয়ে সফল দেশ দক্ষিণ কোরিয়া; তারা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। ৮ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত ছাড়াও আছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ওমান ও চাইনিজ তাইপে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  এশিয়া   কাপ   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close