শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর পরীক্ষার খরচ কমলো ৪ লাখ ৮০ হাজার টাকা
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৮:১২ পিএম আপডেট: ২০.০৮.২০২৫ ৮:৪০ এএম

দৈনিক স্বদেশ প্রতিদিন-এ সংবাদ প্রকাশের পর কুমিল্লার হোমনায় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার খরচে বড় ধরনের পরিবর্তন এসেছে। পূর্বে নির্ধারিত ব্যয়ের তুলনায় কমানো হয়েছে ৪ লাখ ৮০ হাজার টাকা।

গত ২৬ জুলাই স্বদেশ প্রতিদিন-এ প্রকাশিত “হোমনায় শিক্ষা অফিসে দুর্নীতি, প্রশ্নপত্রের নামে স্লিপ ফান্ড লোপাট” শিরোনামের প্রতিবেদন প্রকাশের পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে খরচ কমানোর সিদ্ধান্ত নেয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার খরচ হবে— প্রশ্নপত্র, খাতা, রুটিন, প্রবেশপত্র সহ ১ম শ্রেণি: ১০ টাকা,২য় শ্রেণি: ১৭ টাকা,৩য় শ্রেণি: ২৭ টাকা,৪র্থ শ্রেণি: ৩২ টাকা, ৫ম শ্রেণি: ৩৭ টাকা।অর্থাৎ গড় হিসাবে প্রতি পরীক্ষার্থী হিসাবে খরচ হবে ৩২ টাকা

জানা গেছে, ২০২৩ সাল থেকে এ পরীক্ষার জন্য প্রতি শিক্ষার্থীর খরচ দেখানো হয়েছিল ৮০ টাকা। এবার ৩২ টাকা নির্ধারণ করায় পরীক্ষার্থীপ্রতি ৪৮ টাকা কমানো হলো। উপজেলার ৯২টি বিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এতে মোট খরচ কমেছে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।

শিক্ষক ও অভিভাবকরা জানান, সংবাদমাধ্যমে খবর প্রকাশের পরই অস্বাভাবিক খরচ কমানো হয়েছে। এতে সরকারের দেয়া স্লিপ ফান্ড লোপাটের পথ রুদ্ধ হবে এবং বিদ্যালয়ের উন্নয়নে অর্থ ব্যবহার করা সম্ভব হবে।

উপজেলা শিক্ষা অফিসার নাহার সুলতানা বলেন, “পূর্বে কী হয়েছে তা বলতে চাই না। তবে এখন থেকে পরীক্ষার খরচ স্লিপ ফান্ড থেকেই বহন করা হবে, শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা নেয়া হবে না।”

এলাকার সচেতন মহল মনে করেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশ না হলে এ ধরনের স্বস্তিদায়ক সিদ্ধান্ত আসত না। তাঁরা স্বদেশ প্রতিদিন-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আরও সংবাদ   বিষয়:  স্বদেশ   প্রতিদিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close