শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নতুন ইউএনও যোগদানের আগেই বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৮:০৭ পিএম

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে আবারও রদবদল হলো। নতুন ইউএনওকে যোগদানের আগেই বদলি করা হয়েছে।

পাথর লুটপাটের ঘটনার পর গত সোমবার (১৮ আগস্ট) ইউএনও আজিজুন্নাহারকে ফেঞ্চুগঞ্জে বদলি করা হয় এবং সেখানকার ইউএনও শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে শফিকুল ইসলামকে হবিগঞ্জের চুনারুঘাটে বদলি করা হয়েছে। আর চুনারুঘাটের ইউএনও মোহাম্মদ রবিন মিয়াকে কোম্পানীগঞ্জে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ রদবদলের সিদ্ধান্ত জানানো হয়। তিনি বিষয়টি নিশ্চিত করলেও বদলির কারণ স্পষ্ট করেননি।

তবে প্রশাসন সংশ্লিষ্ট সূত্র জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রাথমিকভাবে শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু আনুষ্ঠানিক অনুমোদন ও অবহিতকরণ ছাড়াই ওই সিদ্ধান্ত কার্যকর করায় দ্রুত পরিবর্তন আনা হয়।

উল্লেখ্য, সাদা পাথর লুটপাটের ঘটনায় সোমবারই সিলেটের জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদকে ওএসডি করা হয় এবং একই সময়ে কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহারকেও বদলির আদেশ দেওয়া হয়। 
 
স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   ইউএনও   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close