শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
সুপারহিট অ্যানিমে ডেমন স্লেয়ার ইউটিউবে ফ্রিতে দেখা যাবে ৭ দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৩:০৭ পিএম

অ্যানিমে ভক্তদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ক্রাঞ্চিরোল। বিশ্বজুড়ে কোটি ভক্তদের চাহিদা পূরণে তারা ইউটিউবের অফিসিয়াল চ্যানেলে সুপারহিট অ্যানিমে ডেমন স্লেয়ার সম্পূর্ণ সিরিজ ফ্রিতে দেখার সুযোগ দিচ্ছে।

গত ১৬ আগস্ট সকাল ১০টা থেকে লাইভস্ট্রিমিং শুরু হয়েছে। প্রথম পর্ব থেকে সর্বশেষ সিজন পর্যন্ত সবগুলো এপিসোড জাপানি ভাষায় ইংরেজি সাবটাইটেলসহ দেখানো হচ্ছে। লাইভস্ট্রিম শেষ হওয়ার পরও আরও ৭ দিন ইউটিউবে ফ্রিতে সিরিজটি দেখা যাবে, সাবস্ক্রিপশন ছাড়াই।

অ্যানিমেভক্তরা বলছেন, এটি শুধু একটি সুযোগই নয়, বরং অ্যানিমে ইন্ডাস্ট্রির জন্য বড় উদ্যোগ। আগে অনেকে ফ্রি দেখার জন্য পাইরেটেড ওয়েবসাইটের ওপর নির্ভর করত, ফলে নির্মাতারা আর্থিক ক্ষতির শিকার হতেন। কিন্তু এই উদ্যোগের ফলে বৈধ উপায়ে নির্মাতাদের কাজ আরও বেশি দর্শকের কাছে পৌঁছাবে।

উল্লেখ্য, ডেমন স্লেয়ার সিরিজের সিনেমা মুগেন ট্রেন বিশ্বব্যাপী বক্স অফিসের সব রেকর্ড ভেঙে আলোড়ন তুলেছিল। এবার নতুন মুভি ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল মুক্তি পেতে যাচ্ছে আগামী ১২ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এ সিনেমা।

ভক্তরা বলছেন, এই উদ্যোগ নতুন মুভি দেখার আগে নিজেদের প্রস্তুত করার এক সুবর্ণ সুযোগ।

সূত্র: ক্রাঞ্চিরোল


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ডেমন স্লেয়ার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close