বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১৯ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৮:৪৬ AM

প্রবাদে আছে- ‘সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।’ প্রতিটি দিন নতুন অভিজ্ঞতা আর ইতিহাসের অংশ হয়ে ওঠে। অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, অনেকে জন্ম নেন, কেউ কেউ চিরদিনের মতো বিদায় নেন। ইতিহাসকে জানার মধ্যেই রয়েছে ভবিষ্যতের জন্য শিক্ষা ও প্রস্তুতির দিকনির্দেশনা।

আসুন একনজরে দেখে নিই, মঙ্গলবার (১৯ আগস্ট) তারিখে ইতিহাসে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট ব্যক্তির জন্ম-মৃত্যু এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য:-

ঘটনাবলি

১৭৫৭ - কলকাতার পুরোনো টাঁকশাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির নবাবের নামাঙ্কিত প্রথম মুদ্রা প্রস্তুত করেন।

১৯১৬ - রুমানিয়া মিত্রশক্তিদের সঙ্গে মৈত্রীচুক্তি স্বাক্ষর করে এবং পুরস্কারস্বরূপ তাকে বুকোভিনা, ত্রান্সিলভানিয়া এবং বানাত দেওয়ার কথা বলা হয়।

১৯৩৯ - কলকাতায় মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।

১৯৪০ - সোমালিল্যান্ড থেকে ব্রিটিশ সেনাবাহিনীকে বিতাড়িত করা হয়।

১৯৪৪ - প্যারিসে সশস্ত্র অভ্যুত্থানের সূচনা হয়।

১৯৯১ - গানাদি ইয়ানাউফের নেতৃত্বে সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্ভাচেভের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটায়।

জন্ম

১৬৩১ - ইংরেজ কবি জন ড্রাইডেন।

১৯৩৫ - সাহিত্যিক-চলচ্চিত্রকার জহির রায়হান।

১৮৭১ - বিমানের নকশা উদ্ভাবনকারী রাইট ভ্রাতৃদ্বয়ের অরভিল রাইট।

১৯৪৬ - মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি উইলিয়াম জেফারসন ক্লিনটন।

১৯৬৯ - মার্কিন অভিনেতা ম্যাথু পেরি।

১৯৭৩ - কার্ল বাফিন, নিউজিল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।

মৃত্যু

খ্রিষ্টাব্দ ১৪ - আউগুস্তুস, রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট।

১৬৬২ - ব্লেজ পাস্কাল, ফরাসি গণিতজ্ঞ, পদার্থবিদ, উদ্ভাবক, লেখক এবং ক্যাথলিক দার্শনিক।

১৯২৩ - ভিলফ্রেদো পারেতো, ইতালীয় শিল্পপতি, প্রকৌশলী, অর্থনীতিবিদ এবং দার্শনিক।

১৮৮৭ - পুরাতত্ত্ববিষয়ক রচনার জন্য খ্যাতিমান লেখক রামদাস সেন।

১৯৩৬ - ফেদেরিকো গারসিয়া লোরকা, আধুনিক স্প্যানিশ সাহিত্যের অন্যতম কবি।

১৯৬৩ - মৌলভি তমিজউদ্দিন খান, বাঙালি রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মন্ত্রী, পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার।

১৯৬৮ - জর্জ গ্যামফ, ইউক্রেনীয় পদার্থবিজ্ঞানী এবং বিশ্বতত্ত্ববিদ।

১৯৭৬ - কেন ওয়াডসওয়ার্থ, নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৮৬ - হারমায়োনি ব্যাডলি, ইংরেজ অভিনেত্রী।

১৯৯৩ - উৎপল দত্ত, বাংলা গণনাট্য আন্দোলনের সময়কার বিশিষ্ট অভিনেতা এবং নাট্যকার।

১৯৯৪ - লিনাস পাউলিং, আমেরিকান বিশ্ববিখ্যাত রসায়নবিদ।

২০০৩ - সেরগিও ভিয়েরা দ মেলো ব্রাজিলের জাতিসংঘের কূটনীতিক ও মানবিক কর্মী।

২০১২ - টনি স্কট, ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

২০১৩ - আবদুর রহমান বয়াতী, বাংলাদেশের একজন প্রসিদ্ধ লোকসংগীত শিল্পী।

২০২১ - জুনায়েদ বাবুনগরী, দেওবন্দি ইসলামী পণ্ডিত, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইতিহাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close