বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদযাপন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪:০৮ AM আপডেট: ১৯.০৮.২০২৫ ৫:৫৪ এএম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরীন।

উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রনি দেবনাথ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, এনসিসি মো. হাফিজ মিয়া, নাসিরনগর মৎস্য আড়ৎ কমিটির সভাপতি রতন দাস, সাধারণ সম্পাদক সুখলাল দাস ও সাংবাদিক তোফাজ্জল মিয়া প্রমুখ।

সভায় জনপ্রতিনিধি, মৎস্যজীবী, মৎস্যচাষি, আড়তদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, অভয়াশ্রম গড়ে তোলা হলে দেশি মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং মাছের ভান্ডার সমৃদ্ধ হবে। দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও হাওর অধ্যুষিত এলাকায় টেকসই মৎস্য সম্পদ উন্নয়নে করণীয় দিক নিয়েও আলোচনা করা হয়।

উল্লেখ্য, আগামী ২৪ আগস্ট পর্যন্ত সাত দিনব্যাপী এ মৎস্য সপ্তাহ নানা কার্যক্রম ও অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close