মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
দুইমাস ধরে বন্ধ চাঁদপুর আধুনিক নৌ টার্মিনাল নির্মাণ কাজ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১১:৫১ পিএম
চাঁদপুর আধুনিক নৌ টার্মিনাল নির্মাণ কাজ

চাঁদপুর আধুনিক নৌ টার্মিনাল নির্মাণ কাজ

দু’মাস ধরে বন্ধ চাঁদপুর আধুনিক নৌ টার্মিনাল নির্মাণ কাজ। দুই বছর মেয়াদী এই প্রকল্প মেয়াদের দুই বছরের বেশি সময় পার হলেও কাজ শেষ হয়েছে মাত্র ২৫ শতাংশ। 

২০১৬ সালের ১০ নভেম্বর একনেকে অনুমোদন পায় ‘চাঁদপুর আধুনিক নৌ-টার্মিনাল নির্মাণ প্রকল্প’। বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রথম পর্যায়ে প্রকল্পটির ব্যয় প্রায় ৬৭ কোটি টাকা ধরা হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ কোটি ৪৩ লাখ ৫৪ হাজারে। যদিও কাজের মেয়াদ ও আরো অর্থায়ন প্রয়োজন বলছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

২০২৪ সালের অক্টোবর মাসে বিশ্বব্যাংক ও পরামর্শক প্রতিষ্ঠানের পরামর্শ অনুযায়ী বিকল্প পদ্ধতি ব্যবহার করে পাইলিং এর কাজ শুরু করা হয়। তবে পাইলিং কাজ শেষ হলেও অর্থ অভাবে নির্দিষ্ট সময়ে হয়ে উঠছে না টার্মিনালের নির্মাণ কাজ। যার কারণে গত জুন মাস থেকে চাঁদপুর আধুনিক নৌ-বন্দর নির্মাণ কাজ বন্ধ রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

ঢাকা-চাঁদপুর সহ বিভিন্ন রুটে প্রতিদিন অর্ধশতাধিক লঞ্চ যাতায়াত করে। দেশের অন্যতম নৌরুট হলেও কাজ চলমান থাকায় নেই যাত্রী ছাউনি, বসার ব্যবস্থা ও টয়লেট। যাত্রী সেবায় দ্রুত এই লঞ্চ টার্মিনালের কাজ শেষ করার দাবি জানান যাত্রী ও লঞ্চ মালিকরা।

লঞ্চ যাত্রী মুফতি মো. মাহমুদ ও দুলাল চন্দ্র দাস বলেন, “চাঁদপুর লঞ্চঘাট দিয়ে সব সময় যাতায়াত করে থাকি। বেশ কয়েক বছর ধরে দেখছি লঞ্চঘাটের কাজ চলমান। কবে এই কাজ শেষ হবে আমরা জানিনা। নতুন টার্মিনালের জন্য এখানে কিছু হচ্ছে না। বিশেষ করে যাত্রী ছাউনি, বসার স্থান, টয়লেট নেই। সবচেয়ে বড় কথা বৃষ্টি হলে এখানে যাত্রীদের ভিজতে হয়। আমাদের দাবি যতদ্রুত সম্ভব লঞ্চ টার্মিনালের কাজ শেষ করা।”

লঞ্চ মালিক প্রতিনিধি রুহুল আমিন হাওলাদার বলেন, “দেশের দ্বিতীয় নদী বন্দর চাঁদপুর কিন্তু সেই ভাবে অবকাঠামো উন্নয়ন হয়নি। দীর্ঘদিন ধরে লঞ্চঘাটের কাজ চলমান রয়েছে। পাইলিংয়ের কাজ শেষ হতে না হতেই এখন আবার পুরোপুরি কাজ বন্ধ। আমরা জানতে পেরেছি ঠিকাদার প্রতিষ্ঠান এখানে বরাদ্দকৃত অর্থ না পাওয়ার কারণে কাজ করতে পারছে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কাজটি শেষ করা।”

ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মী মোশারফ হোসেন বলেন, “আমি চাঁদপুর আধুনিক নৌ টার্মিনালের কাজ ও মালামাল দেখাশোনা করি। এখানে একমাসের বেশি সময় ধরে এসেছি, তখন থেকে দেখে আসছি কাজ বন্ধ। কবে নাগাদ কাজ শুরু হবে আমার জানা নেই।” 

চাঁদপুর বিআইডব্লিউটিএর (বন্দর) উপ-পরিচালক বসির আলী খান বলেন, “আগে যেই ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করেছে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। নতুন করে আবার ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ করবে মন্ত্রণালয়। নতুন ঠিকাদার প্রতিষ্ঠান আসলে আবার হয়তো বরাদ্দ দিয়ে দ্রুত কাজ শুরু হবে।” 

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   আধুনিক নৌ টার্মিনাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close