প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১২:০৭ AM আপডেট: ১৯.০৮.২০২৫ ১২:০৯ এএম

সংগৃহীত ছবি
স্থানীয় সরকার নির্বাচনে আর থাকছে না দলীয় প্রতীক।
আজ সোমবার (১৮ আগস্ট) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর স্বাক্ষরিত এক অধ্যাদেশে এ বিষয় জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ লক্ষ্যে বিদ্যমান চারটি আইনের নির্দিষ্ট ধারা বাতিল করে নতুন অধ্যাদেশ জারি করছে অন্তর্বর্তী সরকার। ফলে কোনো রাজনৈতিক দল স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। প্রার্থীরা সবাই হবেন নির্দলীয়, যাদের বর্তমানে স্বতন্ত্র প্রার্থী বলা হয়।
উল্লেখ্য, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময় থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের প্রচলন শুরু হয়। তবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা এই বিধান বাতিলের দাবি জানিয়ে আসছিলেন।
অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে।