প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৯:৫২ পিএম

খানসামা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, পুকুরে পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্য চাষি ও মৎস্যজীবীদের মাঝে পদক বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সামিউল ইসলাম, গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ জ্যোৎস্না আরা বেগমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও মৎস্যচাষীরা।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও বলেন, মৎস্যসম্পদ রক্ষা ও সুষ্ঠু চাষের মাধ্যমে স্থানীয় জনগণের আয় বৃদ্ধি এবং জাতীয় খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখা যায়। অনুষ্ঠানে সফল মৎস্যচাষিদের পদক প্রদান করা হয় এবং মৎস্য চাষ ও সুরক্ষা নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনাও অনুষ্ঠিত হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ