বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাবেক সাংসদ মুহাম্মদ মোশাররফ হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৯:২৫ পিএম

ফেনী-৩ আসনের সাবেক সাংসদ মুহাম্মদ মোশাররফ হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

মুহাম্মদ মোশাররফ হোসেন একাধারে শিল্পপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী এবং ফেনী-৩ আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ফেনী জেলা বিএনপির সাবেক সভাপতি, বিজিএমইএ ও বায়রার সভাপতি, মোহামেডান স্পোর্টিং ক্লাবের গভর্নিং কমিটির চেয়ারম্যান, ফাইনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সাবেক পরিচালক, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক, নোয়াখালী সমিতির সাবেক সভাপতি এবং বে-ইস্টার্নের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

নিজ এলাকা ফেনীতে তিনি অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পৃষ্ঠপোষকতা করেছিলেন।

১৯৪০ সালের ২২ জানুয়ারি সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামে জন্মগ্রহণকারী মোশাররফ হোসেন ২০১৪ সালের ১৮ আগস্ট ইন্তেকাল করেন। তাকে ঢাকার বনানী কবরস্থানে তার পিতার কবরে দাফন করা হয়।

১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেনীর সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। কেন্দ্রীয় মসজিদের মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির আহ্বায়ক নিজাম উদ্দিন, সদস্য সচিব মঞ্জুর হোসেন বাবর, চরদরবেশ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারমুন্সী জামে মসজিদে সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার ও শহীদুল ইসলামসহ অন্যরা অংশ নেন।

এছাড়া বিকেলে আমিরাবাদ আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফেনী জেলা যুবদলের সাবেক সহসভাপতি মহিউদ্দিন মহিমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির নেতা নিজাম উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত সভায় স্থানীয় বিএনপির নেতা নুরুজ্জামান, মোরশেদ আলম, আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীসহ অনেকে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মরহুম মুহাম্মদ মোশাররফ হোসেন জীবদ্দশায় অসংখ্য জনহিতকর কাজ করেছেন। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পৃষ্ঠপোষকতায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  সাংসদ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close