প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৯:১০ পিএম

প্রকার ঝাড়-ফুঁক, পানি পড়াসহ সকল অপচিকিৎসা নিষিদ্ধ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ২ নং নদোনা ইউনিয়নের অন্তর্গত হাটগাঁও গ্রামের মানিক খোনারের নিজের বাড়ির ভিতরে আলোচিত আস্তানাটি সিলগালা করা হয়।
আজ সোমবার (১৮ আগস্ট) বিকাল ৫ ঘটিকার সময় সোনাইমুড়ী উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইসরাত জাহান মানিক খোনারের সকল প্রকার ঝাড়-ফুঁক, পানি পড়াসহ সকল অপচিকিৎসা নিষিদ্ধ করেন।
এর আগে বিভিন্ন পত্রপত্রিকা ও স্থানীয় গণমাধ্যমে তার অপচিকিৎসার ব্যাপারে লেখালেখি হলে, মানিক খোনার উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডাক্তার ইসরাত জাহানের কাছে মুচলেকা দেন কোনো ধরনের অপচিকিৎসা এমনকি সাধারণ মানুষের সাথে কোনো ধরনের প্রতারণা করবে না মর্মে। কিন্তু তিনি তার কথা রাখলেন না, তিনি স্বাভাবিক গতিতে তার এ অপচিকিৎসা কার্যক্রম চালিয়ে যায়। তাই তাকে না পেয়ে তার আস্তানাটি সিলগালা করে দেয়, উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর কর্মকর্তা ডাক্তার ইসরাত জাহান।
উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডাক্তার ইসরাত জাহান বলেন, “আমরা আজ মানিক খোনারের আস্তানা টি সিলগালা করেছি। ভবিষ্যতে যদি মানিক খোনারের মত কেউ এ ধরনের অপচিকিৎসা করে আমরা সাথে সাথে সেই অপ চিকিৎসা বিরুদ্ধে অ্যাকশনে যাবো।”