শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বোরোতে ৪৯ টাকায় চাল ও ৩৬ টাকা দরে ধান কিনবে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৯:০৬ পিএম

বোরো সংগ্রহ কর্মসূচি-২০২৫ এর অধীনে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান ও চাল সংগ্রহ করেছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, এটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ।

সরকার এ বছর প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, এবার ধান সংগ্রহ হয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রা ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টনের চেয়ে বেশি। সিদ্ধ চাল সংগ্রহ হয়েছে ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১৪ লাখ মেট্রিক টন। এছাড়া আতপ চাল সংগ্রহ হয়েছে ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন, যা নির্ধারিত ৫০ হাজার মেট্রিক টনের বেশি।

খাদ্য মন্ত্রণালয় জানায়, গত ১৫ আগস্টে বোরো সংগ্রহ কর্মসূচি শেষ হয়েছে। এবার নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ধান ও চাল সংগ্রহ হওয়ায় সরকারের গুদাম মজুত আরও সমৃদ্ধ হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বোরো   সংগ্রহ   কর্মসূচি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close