মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মেঘনা সেতুতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৮:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় দুই ভাগে বিভক্ত হওয়ার পর এবার ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে গেছে।

আজ সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় মেইনটেনেন্সের জন্য ভৈরব রেলস্টেশনে যাওয়ার পথে দ্বিতীয় মেঘনা সেতুতে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়। পরে ভৈরব থেকে একটি থ্রি-আপের লোকোমোটিভ এসে ট্রেনটি ভৈরবে নিয়ে যায়। 

জানা গেছে, বিকেল ৫টা ১৫ মিনিটে মহানগর এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ছেড়ে যায়। আশুগঞ্জ স্টেশনে প্রবেশের ঠিক আগ মুহূর্তে ট্রেনটির ট ও ঠ বগির মাঝখানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে পেছনের পাঁচটি বগি ছাড়াই সামনের অংশটি আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করে। পরে ট্রেনটি মেইনটেনেন্সের জন্য সামনের অংশটি আশুগঞ্জ স্টেশন থেকে ভৈরব স্টেশনের দিকে যাচ্ছিল। তবে সেখানে যাওয়ার পূর্বেই দ্বিতীয় মেঘনা সেতুতে গিয়ে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেন চলাচলে জটিলতা তৈরি হয়। পরে ভৈরব থেকে একটি থ্রি-আপের লোকোমোটিভ এসে ট্রেনটি ভৈরবে নিয়ে যায়।

ট্রেনের পরিচালক (গার্ড) কে এম শাহীনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস
 


আরও সংবাদ   বিষয়:  মেঘনা   মহানগর এক্সপ্রেস   ট্রেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close