শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল প্রজাতির ‘পাফারফিশ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৮:৪৪ পিএম
পাফারফিশ

পাফারফিশ

বঙ্গোপসাগরের কুয়াকাটা উপকূলে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি ‘পাফারফিশ’ বা ফুগু মাছ। 

গতকাল রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় মাছটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের একটি আড়তে আনা হলে এলাকাজুড়ে দেখা দেয় কৌতূহলের জোয়ার। মাছটির ওজন প্রায় সাড়ে তিন কেজি।

সারা শরীরে তিলের মতো ছোট ছোট দাগ ও কাঁটা থাকায় দেখতে অনেকটা শজারুর মতো হওয়ায় স্থানীয়রা একে ‘শজারু মাছ’ বা ‘তিলক পটকা’ বলেও চেনেন। তবে ভয়ংকর বিষাক্ত এই মাছ কেনার আগ্রহ দেখায়নি কেউ।

স্থানীয় জেলেরা জানান, এর আগে কখনো এমন মাছ দেখেননি তারা। শুক্রবার বঙ্গোপসাগরের শেষ বয়া এলাকায় জেলে বেল্লাল মাঝির জালে মাছটি ধরা পড়ে। ফুলে থাকা ও শরীরজুড়ে কাঁটা থাকায় প্রথমে অনেকেই ভয় পেয়ে যান।

আড়তে মাছটি নিয়ে আসেন ‘কামাল ফিসে’র মালিক কামাল হোসেন। তিনি বলেন, “এ ধরণের মাছ আমি আগে কখনও দেখিনি। এটি খাওয়ার যোগ্য কি না, তাও জানি না। অনেকে বলছেন এটি খুবই বিরল প্রজাতির মাছ।”

অচেনা এই মাছ দেখতে আলীপুর আড়তে ভিড় করেন বহু মানুষ। তবে শেষ পর্যন্ত জেলেরা মাছটি আড়তেই ফেলে রেখে যান।

তবে বিশেষজ্ঞরা জানান, যথাযথভাবে প্রক্রিয়াজাত না করলে রান্নার পরও বিষ থেকে যায়, তাই সাধারণ মানুষের জন্য এই মাছ একেবারেই অনুপযুক্ত। তবে জাপানের মতো কিছু দেশে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শেফরা নির্দিষ্ট নিয়মে এই মাছ রান্না করে রেস্তোরাঁয় পরিবেশন করেন।

এ বিষয়ে ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, এটি পাফারফিশ বা ফুগু নামেই পরিচিত। বাংলাদেশের উপকূলীয় ও গভীর সমুদ্রে মাঝে মাঝে এটি ধরা পড়ে।

তিনি বলেন, “মাছটির শরীরে ‘টেট্রোডোটক্সিন’ নামক বিষ থাকে, যা লিভার, ডিম্বাশয়, চামড়া ও অন্ত্রে বেশি পরিমাণে থাকে। সামান্য পরিমাণ খেলেও হতে পারে মারাত্মক শারীরিক সমস্যা, এমনকি মৃত্যু পর্যন্ত।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বঙ্গোপসাগর   পাফারফিশ   মাছ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close