মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
‘গ্যারান্টি দিচ্ছি, ভারত-পাকিস্তান ম্যাচ হবে না’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৮:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আর মাত্র ২০ দিন বাকি এশিয়া কাপের। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের দামামা বাজবে কিছুদিন পরই। তাই সময় যত ঘনিয়ে আসে ততই আলোচনা জোরাল হয় কে হবে চ্যাম্পিয়ন। তবে এবারের আসরের সুরটা একটু ভিন্ন।

যতটা না চ্যাম্পিয়ন হওয়া নিয়ে হচ্ছে তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ হবে তো। কেননা  পেহেলগামের সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের রাজনৈতিক উত্তেজনা এখন চরমে। ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন যুদ্ধও হয়েছে দুই দেশের মধ্যে।যুদ্ধের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও।

এতটাই যে ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি হচ্ছে না কোনো খেলাতেই। সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ বয়কট করে ভারত। পাকিস্তান আবার এশিয়া কাপ হকি খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

তাই স্বাভাবিকভাবেই এশিয়া কাপের ম্যাচটি হওয়া নিয়ে শঙ্কা বাড়ছে। তবে কেদার যাদবের মনে কোনো শঙ্কা নেই। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া মহাদেশীয় টুর্নামেন্টের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারত খেলবে না বলে জানিয়েছেন তিনি। নিশ্চিত হয়েই নাকি জানিয়েছেন ভারতের সাবেক ব্যাটার।

এছাড়াও, অপারেশন সিঁদুরের প্রশংসা করে কেদার যাদব আরো বলেছেন, ‘‘অপারেশন সিঁদুরের জবাবটা ছিল ব্যাপক। তাৎক্ষণিক জবাব দিয়েছে। নতুন এবং সক্ষম ভারত দেখিয়ে দিয়েছে তাদের ভূখণ্ডে ঢুকে শত্রুকে ধ্বংস করতে পারে।’’

উল্লেখ্য, আগামী ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেই ম্যাচ নিয়ে কেদার যাদব বলেছেন, ‘‘পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলা উচিত নয়। ভারতের সামর্থ্য জেনেই বলছি, পাকিস্তানের বিপক্ষে যেকোনো মাঠে জিতবে ভারত। তবে গ্যারান্টি দিচ্ছি যে এই ম্যাচটি হবে না।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  ক্রিকেট   ভারত   পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close