বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত নলডাঙ্গা ডাকবাংলার সংস্কার শুরু
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৮:২৩ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঐতিহ্যবাহী নলডাঙ্গা ডাকবাংলাটি অবশেষে সংস্কার ও মেরামতের আওতায় আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭২ ঘণ্টার অবস্থানের স্মৃতিবিজড়িত এই ডাকবাংলাটি দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নের কারণে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

স্থানীয়রা জানান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন নলডাঙ্গায় অবস্থানকালে নিরাপদ আশ্রয় হিসেবে এই ডাকবাংলায় রাত্রিযাপন করেছিলেন। শুধু তিনিই নন, ড. মোহাম্মদ ইউনুসসহ দেশ-বিদেশের বহু খ্যাতনামা ব্যক্তি এবং রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনীতিকরা সময় কাটিয়েছেন এখানে। প্রয়াত প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার, সাবেক উপপ্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ, সংগঠক মাহবুব আলম চাষীও এ স্থানে অবস্থান করেছিলেন।

তবে রাজনৈতিক প্রতিহিংসা ও অবহেলার কারণে দীর্ঘ সময় ধরে এই ডাকবাংলা উন্নয়নের বাইরে ছিল। অবকাঠামো, আসবাবপত্র সবই ধ্বংসপ্রায় হয়ে পড়েছিল। স্থানীয়দের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে সংস্কার না করে ঐতিহ্য মুছে দেওয়ার চেষ্টা হয়েছিল।

অবশেষে শেখ হাসিনা সরকারের পতনের পর জেলা পরিষদের উদ্যোগে ৫ লাখ টাকা ব্যয়ে ডাকবাংলার সংস্কার ও মেরামত কাজ শুরু হয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, ঐতিহাসিক এই ডাকবাংলার অতীত ঐতিহ্য রক্ষায় প্রয়োজনীয় সংস্কারকাজ চালানো হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   নলডাঙ্গা   ডাকবাংলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close