বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাতক্ষীরায় শিক্ষক লাঞ্ছনার ঘটনায় মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৮:১২ পিএম

সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুর রহমানকে বিদ্যালয়ে ঢুকে পিটিয়ে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। কর্মসূচি থেকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বক্তারা বলেন, এ সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে শিক্ষার্থীরা থানাঘেরাও কর্মসূচি পালন করবে।

উল্লেখ্য, গত রোববার সকালে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতারা স্কুলে ঢুকে লোহার রড, লাঠি ও পাইপ দিয়ে শিক্ষক শফিকুল ইসলামকে মারধর ও লাঞ্ছিত করেন। এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য শহিনুর রহমান, বল্লী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান, ইউপি সদস্য রবিউল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল গনি, বিএনপি সদস্য আব্দুর রইচ, বল্লী ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম কবিরাজ, ছাত্রদল নেতা রাশেদুজ্জামানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আজারুজ্জামান মুকুল, শিক্ষক প্রতিনিধি আনোয়ার হোসেন, বল্লী নতুন বাজার কমিটির সভাপতি ডা. অলিউর রহমান, সিটি কলেজের গণিত প্রভাষক শামসুর রহমান এবং বিদ্যালয়ের শিক্ষার্থী রশনি আক্তার ও রোকসানা আক্তার।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close