প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৯:২২ AM

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সাতটি জেলায় আজ দুপুরের মধ্যে দমকা হাওয়াসহ ঝড়বৃষ্টি হতে পারে। এজন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ অবস্থায় এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট অঞ্চলের নৌযান ও নদীপথে চলাচলকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম