বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খুলনায় কৃষি ব্যাংকে লুট, গ্রেফতার মূল হোতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৫:৫৪ AM আপডেট: ১৮.০৮.২০২৫ ৬:১৭ এএম

খুলনার রূপসায় কৃষি ব্যাংকের চুরির ঘটনায় অবশেষে ধরা পড়েছেন ইউনূস শেখ নামে এক যুবক।

রোববার (১৭ আগস্ট) ভোরে ঘাট কৃষি ব্যাংক ভবনেরই চারতলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ওই ভবনের চারতলায় ভাড়া থাকতেন গ্রেফতার ইউনূস শেখ । বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, তাকে আটক করা হয় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে । ইউনূস প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা চুরির কথা স্বীকার করেছেন।

পুলিশ জানায়,  ইউনূস ট্রাকের যন্ত্রপাতি নিয়ে কাজ করতেন পেশায় তিনি লেদ মিস্ত্রি। ব্যাংকের ভল্ট ও তালা লোহা কাটার দক্ষতাকে কাজে লাগিয়েই তিনি ভেঙে ফেলেন। ভোরবেলায় কোনো নিরাপত্তাকর্মী না থাকার সুযোগে তালাগুলো ভেঙে ভেতরে ঢুকে টাকাগুলো নিয়ে পালিয়ে যান।

জিজ্ঞাসাবাদে ইউনূস জানান, তিনি বিপুল ঋণের চাপে ছিলেন। কিছু ঋণ শোধও করেছেন চুরি করা টাকা দিয়ে। পুলিশের একটি দল ইতোমধ্যে কিছু টাকা উদ্ধার করেছে তার স্বীকারোক্তি অনুযায়ী  ।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম আরও বলেন, এই চুরির ঘটনাটি ইউনূস একাই করেছে, তদন্তে প্রমাণ মিলেছে । সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  খুলনা   কৃষি   ব্যাংক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close