বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অবসর ভেঙে ফেরা ভারতের সাবেক অধিনায়কের জায়গা হয়নি স্কোয়াডে
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৮:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খালিদ জামিলের জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন পূরণ হলেও ভারত দলের দায়িত্ব নিয়েই প্রথম সুনীল ছেত্রীকে বাদ দিয়ে বিতর্ক ডেকে এনেছেন এই কোচ। জাতীয় শিবিরে ডাকা ৩৫ জন ফুটবলারের তালিকায় নেই অবসর ভেঙে আবারো ফুটবলে ফেরা ভারতের সাবেক এই অধিনায়কের নাম।

খালিদ বুঝিয়ে দিয়েছেন, আপাতত তার পরিকল্পনায় নেই সুনীল। তরুণ ফুটবলারদের দেখে নেওয়ার জন্যই এই দল বেছে নিয়েছেন তিনি। 

খালিদ বলেন, “সুনীল ভারতীয় ফুটবলের কিংবদন্তি। আমি ওর বিরুদ্ধে খেলেছি। বহু বার চোখের সামনে খেলতে দেখেছি। ও আমার পছন্দের একজন ফুটবলার। ভারতীয় ফুটবলে সবার আদর্শ। ওর জন্য দরজা সব সময় খোলা আছে।”

তিনি আরো বলেন, “জাতীয় শিবিরে ওকে না-ডাকার কারণ, আমরা কাফা প্রতিযোগিতাকে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে খেলার আগে একটা প্রস্তুতি হিসাবে দেখছি। ফিফার এই উইন্ডোতে আমি নতুন কয়েক জনকে দেখে নিতে চাই। সুনীলের সঙ্গে এ নিয়ে আমার কথা হয়েছে। ওর মতো একজন ফুটবলারকে পাওয়া সব সময় আনন্দের ব্যাপার।”

এ মাসের শেষের দিকে কাফা নেশন্স কাপে খেলবে ভারত। সেখানে তাদের প্রতিপক্ষ তাজিকিস্তান, ইরান এবং আফগানিস্তানের মতো শক্তিশালী দেশ। 

এ প্রসঙ্গে ভারত কোচ বলেন, “শক্তিশালী দেশের বিরুদ্ধে খেলা সব সময়েই ভাল। কোনও অজুহাত দিতে চাই না। প্রস্তুতির জন্য যথেষ্ট সময় রয়েছে। এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের আগে এই প্রতিযোগিতা আমাদের অনেক সাহায্য করবে।”

এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত ‘সি’ গ্রুপে সবার নিচে রয়েছে। বাংলাদেশের সঙ্গে ড্র এবং হংকংয়ের কাছে হেরেছে। এর পর তারা সিঙ্গাপুরের বিরুদ্ধে পর পর দুটো ম্যাচ খেলবে।

খালিদ বলেছেন, “শুরুতে ছোট ছোট ব্যাপারগুলো ঠিক করতে হবে। কাফা নেশন্স কাপকে আমরা ফ্রেন্ডলি ম্যাচ হিসাবেই দেখব। তবে যারা ফিট শুধু তাদেরই নিতে চাই। যারা খেলবে তাদের প্রত্যেককে ১০০ শতাংশ ফিট হতে হবে। এখনও উন্নতির অনেক জায়গা রয়েছে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ভারত   খালিদ জামিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close