বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঘুষ নিয়ে পাহাড় কাটার অনুমতি: বন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৮:১৪ পিএম

চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ উঠেছে। 

স্থানীয়রা দাবি করছেন, বন ও বন্যপ্রাণী রক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘুষ নিয়ে অনুমোদনবিহীনভাবে পাহাড় ও গাছ কাটার কাজে জড়িত রয়েছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, বন কর্মকর্তারা ভুয়া মামলা দেখিয়ে সাধারণ মানুষ থেকে নিয়মিত টাকা আদায় করেন, কিন্তু রাতের অন্ধকারে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিসের সামনে ও সাইবেনেখিল এলাকার মরা টিলায় দীর্ঘদিন ধরে পাহাড় কাটা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আছমা আক্তার বলেন, বন বিভাগের কর্মকর্তারা ঘুষ নিয়ে পাহাড় কাটা দেখেও চোখে ধুলো দেয়। ছামেনা বেগম আরও বলেন, পরিবেশ রক্ষা না করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ জানিয়েছেন, মাটি কাটার ঘটনা ১২–১৩ দিন আগের, বর্তমানে অভিযান চলছে এবং মামলাও দেওয়া হয়েছে। তিনি অভিযোগ প্রসঙ্গে বলেন, নির্দিষ্ট প্রমাণ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বন বিভাগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close