মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ফিলিস্তিনি রাষ্ট্রদূতের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৮:১০ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ৮:১২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকায় নবনিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বাংলাদেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আজ রবিবার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে এ কৃতজ্ঞতা জানান তিনি ।

গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, “সেখানে কোনো খাদ্য নেই, কোনো ওষুধ নেই। শিশুরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী।”

তিনি আরো বলেন, “বাংলাদেশ সরকার ফিলিস্তিনের পাশে রয়েছে। অনেক বাংলাদেশি খাদ্য ও ওষুধের জন্য অর্থ পাঠাচ্ছেন। আমাদের জনগণ জানে এই সহায়তা বাংলাদেশ থেকে আসছে। আমরা সত্যিই কৃতজ্ঞ।”

রাষ্ট্রদূত রামাদান ‘গ্রেটার ইসরায়েল’ মানচিত্র প্রকাশের ঘোষণার বিরুদ্ধে মুসলিম দেশগুলোর সঙ্গে একযোগে অবস্থান নেয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। এসময় তিনি বাংলাদেশের প্রতি ফিলিস্তিনি পণ্যের আমদানি বাড়ানোর জন্য অনুরোধ জানান।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করে বলেন, “আমাদের জনগণ আপনার সঙ্গে আছে। সরকার তাদের সমর্থন অব্যাহত রাখবে।”

তিনি আগামী দিনে আরো অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এবং শেষ পর্যন্ত একটি কার্যকর দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়িত হবে জানিয়ে আশা ব্যক্ত করেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ফিলিস্তিনি রাষ্ট্রদূত   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close