মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      ● ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ      ● সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, জরিমানা ৪০ হাজার টাকা      ● টেকনাফের ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার      ● আশুগঞ্জে কৃষক লীগ নেতা গ্রেফতার      ● সোনাগাজীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা, আহত যুবক      ● ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩৩      ● শারজাহ টেস্টে বিরল রেকর্ড, তিন ইনিংসেই ৫০০ ছাড়াল রান      ● চা খাওয়ার পর যেসব খাবার এড়িয়ে চলবেন      ● পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই : রিজভী      
এশিয়া কাপের দলে নেই বাবর আজম, কারণ জানালেন কোচ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৭:১৯ পিএম

গত এশিয়া কাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন বাবর আজম। ২০২৩ সালের ৩০ আগস্ট নেপালের বিপক্ষে ১৫১ রানের সেঞ্চুরি তাঁর সর্বশেষ আন্তর্জাতিক ইনিংস। তবে এবার টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে বাবরকে দলে রাখা হয়নি।

বাবর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে ৪২২৩ রান করেছেন, ৩৬টি ফিফটির সঙ্গে আছে ৩টি সেঞ্চুরি। তবু দীর্ঘদিন স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার মুখে তিনি দলে সুযোগ পাচ্ছেন না। গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে বাবরকে এই সংস্করণের দলে দেখা যায়নি। এরপর পাকিস্তান চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে তাঁর অনুপস্থিতিতে, জিতেছে তার মধ্যে দুটি।

পাকিস্তান কোচ মাইক হেসন সংবাদ সম্মেলনে বলেন, “বাবর প্রথম ওয়ানডেতে ভালো খেলেছে, তবে পরের দুই ম্যাচে সুযোগ কাজে লাগাতে পারেনি। তাকে বিশেষভাবে স্পিনের বিপক্ষে খেলার ধরন ও স্ট্রাইক রেট উন্নত করতে বলা হয়েছে। বাবর এই বিষয়ে কঠোর পরিশ্রম করছে।”

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের স্ট্রাইক রেট ১২৯.২২, কিন্তু স্পিনের বিপক্ষে তা ১২১.৫৪। বর্তমানে ওপেন করছেন সাহিবজাদা ফারহান, যিনি ২৫ ইনিংসে ৭৭টি ছক্কা মেরেছেন এবং তিনবার ম্যাচসেরা হয়েছেন।

হেসন আরও জানান, টপ অর্ডারে সাইম আইয়ুব ও ফখর জামানও দলের গুরুত্বপূর্ণ অংশ। তিনি বাবরকে পুরোপুরি বাদ বলেননি, বরং তাকে বিগ ব্যাশ লিগে খেলার মাধ্যমে উন্নতির সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। কোচের মতে, বাবরের মতো একজন খেলোয়াড়কে ভবিষ্যতে দলের পরিকল্পনায় বিবেচনায় না নেওয়া সহজ নয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বাবর আজম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close