বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাঁচবিবিতে জমির বিবাদে কৃষকের ধান ক্ষেত ধ্বংস
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৪:৫৭ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ৫:৩৫ PM

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শাইলট্রী বিন্নিপাড়া গ্রামে আব্দুল মজিদের রোপা আমন ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী কৃষক প্রায় দুই লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন।

সরেজমিনে জানা গেছে, আব্দুল মজিদের সঙ্গে একই গ্রামের মৃত ছোলাইমান আলীর পুত্র দেলোয়ার হোসেন (৫০) ও কন্যা শাহনাজ বেগমের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিবাদ চলছে। শনিবার রাতে দেলোয়ার, শাহনাজ, দেলোয়ারের পুত্র শিনহাজ (২২), মৃত আলাল উদ্দিনের পুত্র সৌরভ (২২), ফতেপুর গ্রামের জসিমের পুত্র আবদুল লতিফ এবং পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার আলী গ্রামের মৃত জাফরের পুত্র মোজাম (৬৫) একত্রিত হয়ে শাইলট্রী মৌজার ৯৩২ ও ৯২৬ দাগ, ৩৭৯ নং খতিয়ানের প্রায় ১ একর ৪০ শতক জমির রোপা ধানের চারা উপড়ে ফেলেন।

ভুক্তভোগী আব্দুল মজিদ অভিযোগ করেন, “অনেক খরচ করে জমি প্রস্তুত করেছি। এক রাতেই তারা আমার পুরো ফসল নষ্ট করেছে। আমি প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার চাই।”

অন্যদিকে অভিযোগের প্রাপ্ত পক্ষ শাহনাজ বেগম বলেন, “পৈত্রিক সূত্রে এই জমি আমাদের। তবে তারা জোরপূর্বক জমি দখল করেছে। চারা উপড়ে ফেলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  রোপা আমন ধান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close