রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ব্রিজের দুই পাশের রাস্তা সংস্কার করল চালক দল      ● ধানক্ষেত থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার      ● বিওয়াইডির সঙ্গে শাহ্জালাল ইসলামী ব্যাংকের চুক্তি স্বাক্ষর      ● জনতা ব্যাংকের নতুন ডিএমডি আব্দুল মতিন      ● যুবদল নেতা কাউসার হত্যা মামলা গ্রহণ      ● প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গুরুতর অসুস্থ্য       ● কক্সবাজার রিসোর্টে আগুন: নিখোঁজ একই পরিবারের চারজন      ● চলন্ত ট্রেনের ধাক্কায় একব্যক্তি নিহত       ● মহাসড়কের পাশে সবুজায়ন বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ      ● কৃষি ও ব্যবসার উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দিচ্ছে কানাডা      ● গফরগাঁওয়ে ২১ মন্দির-পূজামণ্ডপে আর্থিক সহায়তার চেক বিতরণ      ● বাবাকে হারিয়েছিলেন ৮ বছর বয়সে      
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
খুলনা ব্যুরো
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৪:৫২ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ৪:৫৫ PM
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগস্ট মাসের সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (১৭ আগস্ট) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
 
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “বর্তমানে খুলনা জেলা ও মহানগরীর বিভিন্ন অংশের জন্য বৃষ্টির পরপরই জলাবদ্ধতা একটি বিশেষ সমস্যা। আশার কথা হচ্ছে এটি নিরসনে গৃহীত কিছু উদ্যোগ স্বল্প পরিসরে হলেও জনদুর্ভোগ কমিয়েছে। সমস্যাটি স্থায়ী সমাধানে করণীয় বিষয়গুলো নিয়েও ভাবা হচ্ছে। বিল ডাকাতিয়া অধ্যুষিত ফুলতলা ও ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা সমস্যা লাঘবে শোলমারী স্লুইস গেট খুলে দেওয়া ও পানি অপসারণে পাম্প স্থাপন করা হয়েছে। এখন রোপা আমনের মৌসুমে আমাদের চেষ্টা থাকবে জলাবদ্ধতা পরিস্থিতি হতে উত্তরণ করে সর্বোচ্চ পরিমান জমিকে রোপা আমন চাষের আওতায় আনার।”

ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মো. রেজওয়ানুল হক সভায় বলেন, “দেশে কোভিড ও ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমেছে। ডেঙ্গু প্রতিরোধে টব, ডাবের খোসা, পুরাতন টায়ারসহ কোন পাত্রে পানি বেশি সময়ের জন্য জমতে দেয়া যাবে না। কারণ, ডেঙ্গু বিস্তারকারী মশা এসকল স্থানেই বংশ বিস্তার করে। আগামী অক্টোবর মাস থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে টাইফয়েডের টিকা প্রদান শুরু হবে। এ বিষয়ে সবাইকে সচেতন করা দরকার।”

সভায় ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফ আলী জানান, যারা ২০২৬ সালে সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে ইচ্ছুক তাদের প্রাক-নিবন্ধন চলছে। যা ১২ অক্টোবর পর্যন্ত চলবে নিয়ম অনুযায়ী ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন কাজ সম্পন্ন করা যাবে। সরকারি মাধ্যমে হজ পালনের ক্ষেত্রে প্রতারিত হওয়ার কোন সুযোগ নেই। একই সাথে হজের সময় প্রাপ্য সুযোগ-সুবিধার কোন ব্যত্যয় হয় না। 

জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান সভায় জানান, আগামীকাল দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হচ্ছে। কাল সকাল নয়টায় নগরীর শহিদ হাদিস পার্ক পুকুরে পোনামাছ অবমুক্তকরণ, সাড়ে নয়টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উদ্বোধন অনুষ্ঠান, আলোচনা সভা, সফল মৎস্য চাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদানের আয়োজন করা হয়েছে।

সভায় ‍আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার-সহ কমিটির সদস্যরা।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  খুলনা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close