বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পর্দায় শাহরুখপুত্রের আত্মপ্রকাশ, প্রকাশ হলো প্রথম টিজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৩:১০ পিএম

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান হাজির হচ্ছেন পর্দায়। তাঁর লেখা ও পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’এর প্রথম টিজার প্রকাশ পেয়েছে, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

টিজারের শুরুতেই শোনা যায় শাহরুখ খানের সিনেমা মোহাব্বাতে–এর আইকনিক ভায়োলিন সুর। এরপরই শাহরুখের বিখ্যাত সংলাপ— “এক লাড়কি থি দিওয়ানি সি, এক লাড়কে পে বো মারতি থি”। এই আবহে রোমান্টিক দৃশ্যে ধরা দেন সিরিজের দুই প্রধান চরিত্র লক্ষ্ম্য ও সাহের বাম্বার।

কিন্তু হঠাৎই হাজির হন আরিয়ান খান। তাঁর ভয়েসওভার ও উপস্থিতি মুহূর্তেই কাহিনির মোড় ঘুরিয়ে দেয়। আরিয়ান জানান, এই সিরিজে যেমন প্রেম আছে, তেমনি রয়েছে উত্তেজনা, উন্মাদনা আর ভরপুর অ্যাকশন। ঝলকেই ফুটে ওঠে মারপিট, ভাঙচুর, গ্ল্যামার ও আবেগের দৃশ্য।

আরিয়ানের কণ্ঠে শোনা যায়, “বলিউড—যাকে আপনারা বছরের পর বছর ভালোবেসেছেন, আবার সমালোচনাও করেছেন। আমিও তাই করব, দেব ভালোবাসা, সঙ্গে রাখব একটু আক্রমণ।”

সিরিজটি লিখেছেন ও পরিচালনা করেছেন আরিয়ান খান নিজেই। তাঁর সহ-নির্মাতা হিসেবে কাজ করেছেন বিলাল সিদ্দিকি ও মানব চৌহান। প্রযোজনায় আছেন গৌরী খান।

অভিনয়শিল্পীদের তালিকায় আছেন লক্ষ্ম্য, সাহের বাম্বার, ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, আন্যা সিং, বিজয়ন্ত কোহলি ও গৌতামী কাপুর। বিশেষ উপস্থিতি থাকছে সালমান খান, করণ জোহর, রণবীর কাপুর এবং শাহরুখ খানেরও।

নেটফ্লিক্সে এ বছরের শেষের দিকে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত ওয়েব সিরিজটি।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  দ্য ব্যাডস অব বলিউড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close