শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আশুলিয়ায় জাল টাকা ও ভারতীয় রুপিসহ কারবারি গ্রেপ্তার
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৩:১২ পিএম
আশুলিয়ায় জাল টাকা ও ভারতীয় রুপিসহ কারবারি গ্রেপ্তার

আশুলিয়ায় জাল টাকা ও ভারতীয় রুপিসহ কারবারি গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল ভারতীয় রুপিসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ রবিবার (১৭ আগস্ট) সকালে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার কুন্ডলবাগ পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম ওরফে রফিক (৪২) বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাখরখাঠী এলাকার মৃত মান্নান সিকদারের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার কুন্ডলবাগ পুকুরপাড় এলাকায় থাকেন।

ডিবি পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কুন্ডলবাগ পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় জাল রুপি ও জাল টাকাসহ রফিকুল ইসলাম ওরফে রফিক (৪২) নামের একজনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ভারতীয় জাল ৫০০ রুপি মানের ৭৯টি নোট ও বাংলাদেশী জাল ৫০০ টাকা মানের ২৩২ টি নোট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের এলাকায় জাল টাকা ও ভারতীয় জাল রুপির কারবার করে আসছিল।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close