শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আগামী নভেম্বরে বেরোবি ছাত্র সংসদ নির্বাচন : বেরোবি উপাচার্য
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২:৫৯ পিএম
 আগামী নভেম্বরের মধ্যেই বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগামী নভেম্বরের মধ্যেই বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, আমি ইউজিসির সদস্য তানজিম উদ্দিন স্যারের সাথে কথা বলেছি। স্যার বলেছেন, আগামী নভেম্বরের মধ্যেই বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ রবিবার (১৭ আগস্ট) কয়েকজন শিক্ষার্থীর আমরণ অনশনের ব্যাপারে জানতে চাইলে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

তিনি বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ের যোগদান করেই আবু সাঈদের হত্যার বিচার এবং ছাত্র সংসদ নিয়ে কথা বলেছি। সেটি শিক্ষার্থীরাও জানে। তাই তাদের ধৈর্য ধরতে বলব। আশা করি স্বায়ত্তশাসিত চার বিশ্ববিদ্যালয়ের পরে আমরাই প্রথম ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করব। ইনশাআল্লাহ।”

এদিকে সকাল ১১ টা থেকেই আমরণ অনশনে কয়েকজন শিক্ষার্থী। তারা জানান, আমরা আর আশ্বাস চাই না। আমরা আগামী সেপ্টেম্বরের মধ্যেই ছাত্র সংসদ চাই। ছাত্র সংসদ আমাদের অধিকার। প্রতিষ্ঠার ১৭ বছরেও ছাত্র সংসদ নাই। এদিকে আবার সেটি টাকাও আদায় করা হচ্ছে। 

অনশনরত শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ডে লেখেন, ‘জুলাইয়ে অর্জিত স্বাধীনতা, ছাত্র সংসদ পেলে পাবে পূর্ণতা’, ‘এক দফা এক দাবি, ছাত্র সংসদ কখন দিবি’, ‘সাঈদ যেদিন বুক পেতেছে, ভয় সে দিন দূর হয়েছে’, ‘ছাত্র সংসদ আমাদের অধিকার’ ইত্যাদি। 

উল্লেখ্য এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনকে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণে কোনো কার্যকর ঘোষণা না আসায় তারা আমরণ অনশনে বসেছেন বলে জানান।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নভেম্বর   বেরোবি   ছাত্র সংসদ নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close