বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাবিতে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে নামাতে অভিযান
জাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২:৪৩ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ২:৪৯ PM
জাবিতে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে নামাতে অভিযান

জাবিতে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে নামাতে অভিযান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের বের করতে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অভিযান পরিচালনার সময় দুই দফায় বাধার সম্মুখীন হয় প্রশাসন।

গতকাল শনিবার (১৬ আগস্ট) রাত নয়টা থেকে আ ফ ম কামালউদ্দিন হলে হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন একত্রে এ অভিযান শুরু করে। চারতলা থেকে শুরু হয় এ অভিযান। 

এসময় বেশ কয়েকটি কক্ষ সিলগালা করা হয়। সেই সাথে হলে অবস্থানরত মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী রবিবার সকাল দশটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেন।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন আ ফ ম কামাল উদ্দিন হলের প্রাধ্যাক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, উপ–উপাচার্য (প্রশাসন) সোহেল আহমেদ ও উপ–উপাচার্য (শিক্ষা) মাহফুজুর রহমানসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা।

এদিকে চারতলা অভিযান শেষ করে তিন তলায় অভিযান পরিচালনার সময় সদ্য শিক্ষা কার্যক্রম শেষ হওয়া ২০১৮–২০১৯ শিক্ষাবর্ষের (৪৮ ব্যাচের) শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হন প্রশাসন।

এসময় ইংরেজি বিভাগের শেখ হাফিজুর রহমান ৪৮ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে মেয়াদোত্তীর্ণ অন্য সকল ব্যাচের শিক্ষার্থীদের বের করার পর ৪৮ ব্যাচের শিক্ষার্থীদের হল থেকে বের করার দাবি জানান। সেই সাথে সব হলে একযোগে অভিযান পরিচালনা করতে বলেন। 

হলে অভিযান শেষে প্রভোস্টের কক্ষে অবস্থানকালে সেখানে কয়েকটি হল থেকে শিক্ষার্থীরা এসে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের (৪৭ ব্যাচের) জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। 

রাত সাড়ে এগারোটার দিকে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের সাথে কথা না বলে ফিরে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের গাড়িতে কয়েকজন মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী আঘাত করে। 

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান পরিচালনার একপর্যায়ে হলের একদল মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী হল ছাড়বেন না জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর অভিযান পরিচালনায় অংশ নেওয়া শিক্ষকেরা হলের প্রাধ্যক্ষ কক্ষে আলোচনায় বসেন। আলোচনার একপর্যায়ে রাত সাড়ে এগারোটার দিকে কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব নিজের গাড়িতে করে চলে যাচ্ছিলেন। তখন মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের কয়েকজন তার গাড়িতে হাত দিয়ে আঘাত করেন।

এই পরিস্থিতিতে অধ্যাপক আব্দুর রব গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলেন। কিছুক্ষণের মধ্যে সেখানে প্রক্টর আসেন এবং ‘এটা কোন ধরনের আচরণ’ তা জানতে চান। তখন শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা এসে শিক্ষার্থীদের শান্ত করেন।

বিক্ষোভকারী মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীরা বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপরই তারা গণরুমে ছিলেন দুই থেকে তিন বছর। সেসময়টা তাদের জীবন থেকে নষ্ট হয়েছে। তাদের পড়াশোনা শেষ হয়েছে। এখন চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তারা এখনই হল ছাড়বেন না। তাদের সময় প্রয়োজন।”

নাম প্রকাশ না করার শর্তে বিক্ষোভকারী এক শিক্ষার্থী বলেন, “হলে বর্তমানে কোনো সিট সংকট নেই। নতুন শিক্ষার্থীরা আসার আগেই আমরা হল ছেড়ে দেব, তা আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু প্রশাসন হঠকারী সিদ্ধান্ত নিয়ে আমাদের কক্ষে অভিযান চালিয়েছে। কয়েকটি কক্ষ সিলগালা করেছে। চাইলেই তো আর হল থেকে যখন-তখন বের হওয়া যায় না।”

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আ ফ ম কামালউদ্দিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, “জাকসু নির্বাচনকে সুষ্ঠু করতে আমরা মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করেছি। হলে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাই অভিযান পরিচালনা করেছি। একে একে সব হলে অভিযান পরিচালনা করা হবে। সাবেক শিক্ষার্থীরা আমাদের এই কাজে সহায়তা করবে বলে আশা করছি।”

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  জাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close