বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পুতিনকে দেওয়া চিঠিতে কী লিখলেন মেলানিয়া?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৬:৩৫ AM

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি ব্যক্তিগত চিঠি দিয়েছেন। চিঠিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে দেওয়া হয়। এতে মেলানিয়া ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের দুর্দশার কথা তুলে ধরেছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শনিবার এই তথ্য জানায়, যা হোয়াইট হাউসের দুই কর্মকর্তার কাছ থেকে পাওয়া গেছে। কর্মকর্তারা জানান, আলাস্কায় শীর্ষ সম্মেলনে ট্রাম্প পুতিনকে এই চিঠিটি হাতে তুলে দেন, যদিও মেলানিয়া নিজে সেখানে উপস্থিত ছিলেন না।

চিঠির পুরো বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, তবে এতে অপহৃত ইউক্রেনীয় শিশুদের দুর্দশার কথা উল্লেখ রয়েছে। ইউক্রেন অভিযোগ করেছে, রাশিয়া ও রাশিয়ার দখলকৃত এলাকায় হাজার হাজার শিশু পারিবারিক অনুমতি ছাড়া অপহরণ করেছে, যা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হয়।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মেলানিয়ার এই মানবিক প্রচেষ্টার জন্য ট্রাম্পের সঙ্গে ফোনালাপে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানিয়েছে, ২০২২ সালের পর থেকে যুদ্ধের কারণে লাখ লাখ ইউক্রেনীয় শিশু মানবেতর পরিস্থিতির মধ্যে পড়েছে।

একই দিনে আলাস্কার একটি সামরিক ঘাঁটিতে ট্রাম্প ও পুতিন প্রায় তিন ঘণ্টা বৈঠক করেছেন, তবে তারা ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পারেননি।

সূত্র: রয়টার্স

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পুতিন   মেলনিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close