বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাদুল্লাপুরে যাত্রীবেশে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা, আটক ২
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৮:৫৫ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবেশে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা করার সময় দুই যুবককে স্থানীয়রা আটক করেছে। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাটি শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সাদুল্লাপুর–ধাপেরহাট সড়কের হিংগারপাড়া গ্রামে ঘটে। 

আটককৃতরা হলেন রফিকুল ইসলাম (২৫) ও শাওন মিয়া। তারা ধাপেরহাটে যাওয়ার জন্য বোয়ালীদহ গ্রামের তাজুলের অটোভ্যানে ওঠেন। ‘ডিউটি ঘর’ এলাকায় রফিকুল ভ্যান থামাতে বললে, চালক এগিয়ে যাওয়ায় তারা হঠাৎ ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

চালকের চিৎকারে এলাকাবাসি ছুটে এসে তাদের আটক করে এবং একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। পরে রাতেই তাদের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়। সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, মামলাটি দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে ১৪ আগস্ট একই এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। এলাকাবাসি অপরাধমূলক কার্যক্রম রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ছিনতাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close