মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বাগেরহাটে ১০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৫:৩২ পিএম আপডেট: ১৬.০৮.২০২৫ ৭:০৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সন্ন্যাসী বাজার থেকে মামুন শিকদারকে (২৫) গ্রেফতার করা হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। মামুন শিকদার শরনখোলা উপজেলার জানের পাড় গ্রামের ছোহরাব শিকদারের ছেলে।

সন্ন্যাসী পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মো. তমিজ উদ্দিন বলেন, “মাদকের একটি বড় চালান নিয়ে মামুন শিকদার হাত বদলের জন্য সন্ন্যাসী বাজারের শিকদার মোবাইল সার্ভিসিং সেন্টারে অবস্থান করছিল। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মামুনকে আটক করে তার দেহ তল্লাশি করে ১০০ ইয়াবা উদ্ধার করা হয়।”

তিনি আরো বলেন, “ইয়াবাসহ আটক মামুনকে মোড়েলগঞ্জ থানায় হস্থান্তরসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   ইয়াবা   মাদক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close