প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৩:২৯ পিএম

আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা।
শনিবার (১৬ আগস্ট) সকালে আশুলিয়া থানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এসময় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হান্নান মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।
এ সময় মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকরা বলেন, গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও আশুলিয়ায় ৭১ টিভির সাংবাদিক জাহিদুল ইসলাম অনিকসহ সারাদেশের সাংবাদিকদের ওপর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আরো বলেন, সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন, আর সেই সত্য প্রকাশ করলেই তাদের ওপর এমন বর্বর হামলা চালানো হয়। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করার দাবি জানাই।
এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার শতাধিক সংবাদকর্মী ও সাংবাদিকগণ।
স্বদেশ প্রতিদিন/কেআইকে