
দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকালে আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া কমপ্লেক্স মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে দোয়া মাহফিলে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খোকন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোশাররফ হোসেন, জাহাঙ্গীর আলম সওদাগর, লায়ন ইলিয়াস মজুমদার, আরিফুল আলম নোমান, উপজেলা বিএনপি সদস্য ও জোড্ডা পশ্চিম ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, উপজেলা বিএনপি সদস্য হাজী জসিম উদ্দিন, উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাশেম মিয়াজী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা শ্রমিক দল সভাপতি সাঈদ ইকবাল, উপজেলা জাসাস সভাপতি জসিম উদ্দিন মজুমদার।
আরো উপস্থিত ছিলেন, মৌকরা ইউনিয়ন বিএনপি সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, রায়কোট উত্তর ইউনিয়ন সভাপতি হায়াতুন্নবী, বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক, সাতবাড়িয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আয়ুউব বাঙ্গালী, ঢালুয়া ইউনিয়ন সিনিয়র সহ সভাপতি আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, পেরিয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, মক্রবপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক কবির খান, হেসাখাল ইউনিয়ন সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ মানিক, দৌলখাঁড় ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর শুক্কুর ভূঁইয়া খোকন, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, আমীর হামজা মুন্না প্রমুখ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করে বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক। তার অবদান দেশের মানুষ চিরকাল মনে রাখবে।”
এছাড়াও, তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের প্রতি তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি তার আশু রোগমুক্তি কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
এদিন দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।