বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সেনবাগে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৮:৫৭ পিএম

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে নোয়াখালীর সেনবাগ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠন।

শুক্রবার (১৫আগস্ট) বাদ মাগরিব সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়ে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, সাবেক সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ, বিএনপি নেতা নুর নবী বাচ্চু, সাবেক জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহির, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দীন লিটন, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোকাররম হোসেন, পৌর যুবদলের সাবেক সভাপতি এমাম হোসেন।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক বেলাল হোসেন কমিশনার, সদস্য সচিব হাজী জাফর আহম্মদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মনির চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মহিন উদ্দিন মহিন, মোয়াজ্জেম হোসেন দুলাল, যুবদল নেতা গাজী খোকন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ফখরুল ইসলাম রুবেল, মজিবুর রহমান, সেনবাগ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম আফসার মিলন, বিএনপি নেতা বেলাল হোসেন, যুবদল নেতা এনায়েত হোসেন, রুবেল মির্জা প্রমুখ। 

আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা, সাবেক বিরোধী দলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ও তার অসুস্থ স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া করা হয়।
 
এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। 

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  সেনবাগ   জন্মদিন   উপলক্ষ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close