সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
পাপারাজ্জিদের প্রতি ক্ষুব্ধ আলিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৮:০৮ পিএম আপডেট: ১৫.০৮.২০২৫ ৮:১২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট পাপারাজ্জিদের বাড়াবাড়ি আচরণে ক্ষুব্ধ হয়েছেন। পিকলবল খেলার পর বাড়ি ফিরছিলেন তিনি, তখন ফটোশিকারিরা তার পিছু ধাওয়া করে আবাসনে ঢুকে পড়েন এবং প্রবেশদ্বারের সামনে বাধা দেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পিকলবল খেলে বাড়ি ফিরছিলেন আলিয়া। ঠিক তখনই ফটোশিকারিরা তার পিছু ধাওয়া করে আবাসনে ঢুকে পড়েন। এমনকি তার বাড়ির প্রবেশদ্বারের সামনে গিয়ে বাধা দেন। পাপারাজ্জিদের এমন আচরণেই মেজাজ হারান আলিয়া।

ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিদের উদ্দেশে আলিয়া বলছেন, গেটের ভেতরে ঢুকবে না একদম। এটা তোমাদের বাড়ি নয়। দয়া করে বাইরে যাও। এখান থেকে বের হও। তোমরা এখানে ঢুকতে পারবে না। তবে আলিয়া বারবার অনুরোধ করা সত্ত্বেও পাপারাজ্জিরা ছবি তোলা বন্ধ করেননি।

সে সময় আলিয়া বলেন, আপনারা এখনো কথা শুনছেন না। বাহ, ধন্যবাদ। 

আলিয়ার এমন কড়া মেজাজ এবং কথোপকথনের ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমনকি নেটিজেনরা আলিয়ার এমন প্রতিক্রিয়ার পক্ষে মত দিচ্ছেন।

উল্লেখ্য, বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন তার পরবর্তী সিনেমা ‘আলফা’র শুটিংয়ে। এটি একটি স্পাই ইউনিভার্স চলচ্চিত্র, যেখানে আলিয়ার সঙ্গে শর্বরীকেও দেখা যাবে পর্দায়। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ২৫ ডিসেম্বর।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  আলিয়া ভাট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close