সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের নাটকীয় রান আউট
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৭:৫২ পিএম আপডেট: ১৫.০৮.২০২৫ ৭:৫৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার ডারউইনের টিআইও স্টেডিয়ামে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ‘শাহীনস’-এর ওপেনার খাজা নাফায় দুর্দান্ত ব্যাটিং করলেও এক মুহূর্তের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান। ঘটনার পর নাফায় ও ইয়াসির খান মাঠে তর্কে জড়িয়ে পড়েন।


নাফায় ও ইয়াসির উদ্বোধনী জুটিতে ব্যক্তিগত অর্ধশতক হাঁকান। কিন্তু ১২তম ওভারের প্রথম বলেই বিভ্রান্তি সৃষ্টি হয়। ইয়াসির শট খেলতে গিয়ে বল মিস করলে নন-স্ট্রাইকার প্রান্তে থাকা নাফায় দ্রুত সিঙ্গেলের ডাক দেন, যা ইয়াসির পূরণ করতে না পারায় বাংলাদেশের উইকেটকিপার নুরুল হাসান দুরন্ত থ্রো দিয়ে নাফায়কে রান আউট করে দেন।


৬১ রানে (৩১ বলে, ৮ চার, ২ ছক্কা) আউট হওয়া নাফায় ক্ষোভ প্রকাশ করে ব্যাট মাটিতে আছড়ে ফেলেন এবং ধীর পায়ে প্যাভিলিয়নে ফেরেন।


ম্যাচে বাংলাদেশের ফিল্ডিং তীক্ষ্ণ থাকলেও পাকিস্তান ব্যাটিংয়ে ব্যর্থ হয়ে বড় ব্যবধানে হেরে যায়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রান আউট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close