বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাগরপুরে গ্রেফতার বেজি গ্রুপের প্রধান ‘এনাম জাবির অমিও’
মনিরুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল)
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৬:৫৬ পিএম
নাগরপুর থানা পুলিশ আগত গয়হাটা এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা ‘অমিওকে’ গ্রেফতার করে।

নাগরপুর থানা পুলিশ আগত গয়হাটা এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা ‘অমিওকে’ গ্রেফতার করে।

টাঙ্গাইলের নাগরপুরে আলোচিত সন্ত্রাসী বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিওকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ শুক্রবার (১৫ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানা পুলিশ আগত গয়হাটা এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা ‘অমিওকে’ গ্রেফতার করে।

পুলিশ জানায়, এনাম জাবির অমিওর নেতৃত্বে বেজি গ্রুপ কিশোর গ্যাং হিসাবে চাঁদাবাজি, চুরি, ছিনতাই এবং যৌন নিপীড়নসহ নানা অপরাধে জড়িত ছিল। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় তারা ছাত্র-জনতার ওপরও হামলা চালিয়েছিল। তার বিরুদ্ধে ১০৯ নং এজাহারসহ মোট ৪টি মামলা রয়েছে।

পুলিশ আরো জানায়, গ্রেফতারের সময় অমিওর কাছ থেকে প্রয়োজনীয় প্রমাণাদি উদ্ধার করা হয়েছে। তাকে প্রয়োজনীয় পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বেজি গ্রুপের তৎপরতায় এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। অমিওর গ্রেফতারের খবর পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “বেজি গ্রুপের প্রধান অমিওর গ্রেফতার এই এলাকার শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নাগরপুর   গ্রেফতার   অমিও  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close