বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করে খালেদা জিয়ার জন্মদিন পালন
নারায়ণগঞ্জ (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৬:৫৬ পিএম
মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করে খালেদা জিয়ার জন্মদিন পালন

মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করে খালেদা জিয়ার জন্মদিন পালন

সোনারগাঁয়ের মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন পালন করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সোনারগাঁ পৌরসভা শাখা।

আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে বৈদ্যেরবাজার এলাকায় নদীতে মাছের পোনা অবমুক্ত করার পর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁতীদল সোনারগাঁ পৌরসভা শাখার সভাপতি আকবর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ-বিন-ইমতিয়াজ বকুল।

বিশেষ অতিথি ছিলেন তাঁতীদল নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল, স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান মনির।

এ সময় স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতা রাব্বী জুয়েল, স্বেচ্ছাসেবক দল সোনারগাঁ থানা শাখার সাবেক ১ম যুগ্ম-আহবায়ক হাজী রুহুল আমিন, সোনারগাঁ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মাসুদ রানা বাবু, তাঁতী দল নেতা শাহানাজ বেগম, শাহীন মিয়া, ছাত্রদল সোনারগাঁ সরকারী কলেজ শাখার সভাপতি আমিনুল ইসলাম প্রধান, নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, স্বেচ্ছাসেবক দল নোয়াগাঁও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শহিদুল্লাহ মিয়া, সানান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন, আল আমিন অভি, সোহেল রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বৈদ্যেরবাজার জামে মসজিদের ইমাম হাফেজ ক্কারী মাহমুদ উল্লাহ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, ৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদ, ৯০ সালের গণআন্দোলন ও ২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close