বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাউফলে থানা হাজতে আসামির আত্মহত্যার চেষ্টা
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৬:৪৭ পিএম
আসামি রাকিব

আসামি রাকিব

পটুয়াখালীর বাউফল থানার হাজতে কম্বল ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক আসামি। 

গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

আসামি রাকিব বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহাবুদ্দিন সিকদারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের চন্দ্রপাড়া সড়কের পাশে জেলা বারের সদস্য অ্যাডভোকেট এনামুল হকের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশের অভিযোগে স্থানীয়দের সহায়তায় রাকিবকে আটক করে পুলিশে দেওয়া হয়। পরে এএসআই মাসুদ খলিফা তাকে হাজতে রাখেন।

ডিউটিরত এএসআই মো. শাহীন হাওলাদার জানান, সিসি ক্যামেরার ফুটেজে রাকিবকে কম্বল ছিঁড়ে গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিতে দেখা যায়। দ্রুত অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে হাজতের দরজা খুলে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর রাকিব দাবি করেন, আমি গাঁজা খেয়েছিলাম অ্যাডভোকেট এনামুল হকের বাড়ির সামনে। গন্ধ পেয়ে তার স্ত্রী আমাকে চোর ভেবে পুলিশের হাতে দেন। আমি নেশা করি, কিন্তু চুরি করিনি। অপবাদ সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, চুরির অভিযোগে রাকিবকে আটক করা হয়েছিল এবং শুক্রবার আদালতে পাঠানোর কথা ছিল। আত্মহত্যার চেষ্টার পর নিরাপত্তার জন্য তাকে ডিউটি অফিসারের কক্ষে রাখা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বাউফল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close