প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৫:২৮ পিএম

মস্তাপুর ইউনিয়নের বড় মেহেরপুর এলাকার নিজ বাসা থেকে সামসু সরদারকে আটক করা হয়।
এবার মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি সামসু সরদার (৪৫) ওরফে ‘কোপা সামচু’কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে মস্তাপুর ইউনিয়নের বড় মেহেরপুর এলাকার নিজ বাসা থেকে সামসু সরদারকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, এসময় তার ঘর তল্লাশি করে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার সামসু সরদার মৃত খোরশেদ সরদারের ছেলে। স্থানীয়ভাবে তিনি কোপা সামচু নামে পরিচিত।
পুলিশ আরো জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলো প্রাথমিকভাবে থানায় রাখা হয়েছে এবং মামলার আলামত হিসেবে আদালতে পাঠানো হবে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, সামসু সরদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।