বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
স্বাধীনতা দিবসে দীর্ঘতম ভাষণ দিলেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৫:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৯ তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে ১০৪ মিনিটের ভাষণ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন। 

আজ শুক্রবার (১৫ আগস্ট) ভারতে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের এদিনে ব্রিটিশদের থেকে স্বাধীনতা পেয়েছিলো দেশটি।

সংবাদমাধ্যম ভাস্কর জানিয়েছে, এটাই লালকেল্লা থেকে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর দীর্ঘতম বক্তব্য। এর আগে মোদির সর্বোচ্চ ভাষণের সময় ছিল ৯৮ মিনিট (২০২৪), আর ২০১৬ সালে তিনি ৯৬ মিনিট কথা বলেছিলেন। 

অপরদিকে সবচেয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছিলেন ২০১৭ সালে। ওই বছর জাতির উদ্দেশ্যে মাত্র ৫৬ মিনিট কথা বলেন তিনি। এখন পর্যন্ত স্বাধীনতা দিবসে মোট চারবার— ২০১৯, ২০২০, ২০২৩ এবং ২০২৪ সালে মোদি ৯০ মিনিটের বেশি কথা বলেছেন।

মোদির আগে স্বাধীনতা দিবসে দীর্ঘতম ভাষণ ছিল জওহরলাল নেহরুর (১৯৪৭ সালে ৭২ মিনিট) এবং আই কে গুজরালের (১৯৯৭ সালে ৭১ মিনিট)। নেহরুর রেকর্ডটি প্রথম ভাঙেন মোদি ২০১৫ সালে, ৮২ মিনিট কথা বলে।

ভারতের স্বাধীনতা দিবসের ইতিহাসে সবচেয়ে ছোট ভাষণের রেকর্ড রয়েছে ইন্দিরা গান্ধী ও নেহরুর, যারা মাত্র ১৪ মিনিটে বক্তব্য শেষ করেছিলেন।

সূত্র: ভাস্কর


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মোদি   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close