প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৫:৩১ পিএম আপডেট: ১৫.০৮.২০২৫ ৫:৩৬ PM

স্টারলিংক রিসেলার নিয়োগে পার্টনার খুঁজছে বিএসসিএল
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) স্টারলিংক পণ্য ও সেবা প্রচার, পরিচালনা ও বাস্তবায়নের জন্য ‘রিসেলার পার্টনার’ নিয়োগে আগ্রহপত্র (EOI) আহ্বান করেছে।
যোগ্য প্রার্থীদের বৈধ লাইসেন্স, প্রযুক্তিগত ও আর্থিক সক্ষমতা থাকতে হবে। তারা হতে পারেন— সারা দেশের লাইসেন্সপ্রাপ্ত ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি), কেবল টিভি অপারেটর, অথবা আইসিটি ও ইলেকট্রনিক্স সরঞ্জাম প্রস্তুতকারক, সরবরাহকারী বা ডিস্ট্রিবিউটর। পাশাপাশি ন্যূনতম ৩ কোটি টাকা প্রি-পেমেন্ট করার সক্ষমতা থাকতে হবে, যা ক্রয়ের বিপরীতে সমন্বয় হবে।
নির্বাচিত পার্টনাররা সেবা প্রচার, ইনস্টলেশন ও পোস্ট-ইনস্টলেশন সহায়তা, রাজস্ব সংগ্রহসহ চুক্তি অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করবেন।
চূড়ান্ত আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৭ আগস্ট বিকেল ৫টা। আবেদন জমা দিতে হবে বিএসসিএলের কার্যালয়ে— এসইএল রোজ-এন-ডেল, ৭ম তলা, ১১৬ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১০০০ ঠিকানায়।
আগ্রহীদের জন্য ২০ আগস্ট অনলাইনে প্রি-ইওআই সভা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ১৯ আগস্ট বিকেল ৫টার মধ্যে নিবন্ধন করতে হবে। প্রি-ইওআই সভা অনুষ্ঠিত হবে ২০ আগস্ট জুম প্ল্যাটফর্মে।
এছাড়া বিস্তারিত তথ্য জানতে ০২৪১০৩০০৯১-৯৩ ফোন নম্বরে কিংবা বা [email protected] ই-মেইল ঠিকানায় যোগাযোগ করা যাবে।