বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ক্ষেতলালে নৈশপ্রহরীকে শ্বাসরোধ করে হত্যা
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৫:০৮ পিএম
ক্ষেতলালে নৈশপ্রহরীকে শ্বাসরোধ করে হত্যা

ক্ষেতলালে নৈশপ্রহরীকে শ্বাসরোধ করে হত্যা

জয়পুরহাটের ক্ষেতলালে গভীর নলকূপের নিরাপত্তারক্ষীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ ও গলায় ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বড়াইল ইউনিয়নের কলিঙ্গা গ্রামের কালাইগাড়ি মাঠে এ ঘটনা ঘটে। 

আজ শুক্রবার (১৫ আগস্ট) ভোরে কাজের জন্য শ্বশুরকে ফোন করে না পেয়ে জামাতা মো. গাফফার নলকূপের ঘরে গিয়ে মরদেহ দেখতে পান এবং পরে স্থানীয়দের খবর দেন।

নিহত আবু সাঈদ ফকির (৬৫) উপজেলার বড়াইল ইউনিয়নের বেলগাড়ী গ্রামের মৃত রিয়াজ উদ্দিন ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,প্রতিদিনের মতো সেদিনও দায়িত্ব পালনের পর ভোরে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু বাড়ি না ফেরায় জামাতা গাফফার ফোনে যোগাযোগ করেন। সাড়া না পেয়ে নলকূপের ঘরে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় সাঈদের মরদেহ দেখতে পান তিনি এবং স্থানীয়দের খবর দেন।

স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনাস্থলে কোনো চুরির আলামত পাওয়া যায়নি।

ক্ষেতলাল থানার ওসি আব্দুল করিম জানান, “গলায় ও নাকে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, পূর্ব শত্রুতার জেরেই হত্যাকাণ্ড ঘটতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নৈশপ্রহরী   জয়পুরহাট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close