বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বোচাগঞ্জে সাংবাদিক তুহিনের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
মো. শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর)
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৫:০০ পিএম
সাংবাদিকরা তুহিন হত্যায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সাংবাদিক নির্যাতন রোধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।

সাংবাদিকরা তুহিন হত্যায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সাংবাদিক নির্যাতন রোধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।

গাজীপুর কালীগঞ্জের সাংবাদিক ও প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি মো. আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। 

আজ শুক্রবার (১৫ আগস্ট) সেই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সাংবাদিক নির্যাতন বন্ধ এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে সারাদেশের ন্যায় দিনাজপুরের সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা মানববন্ধন করেছে। সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের আহ্বায়ক প্রবীণ সাংবাদিক মো. আব্দুস সাত্তার, সদস্য সচিব মো. শামসুল আলম, সিনিয়র সাংবাদিক মো. সাজ্জাদুল আযম ও ফরিদ আহমেদ।

এসময় প্রেস ক্লাবের সদস্য, বরুন চন্দ্র সরকার, মো. রফিকুল ইসলাম, মীর মো. মোশাররফ হোসেন, লতিফুল ইসলাম ফুল, মো. আশিকুর রহমান, মো. রাসেল, বণিক শুভ, মো. তারিফুল ইসলাম তপু, সাজ্জাদ হোসাইন, মিজানুর রহমান, তানভীর খাঁন তনি, আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি আবুল ওয়াহাব ও দেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি আজহারুল ইসলাম রাজা এবং দৈনিক লোকালয় বার্তা পত্রিকার প্রতিনিধি মো. আসাদ উপস্থিত ছিলেন। 

এছাড়াও মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়। 

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, “যেভাবে সারাদেশে সাংবাদিকদের হত্যা, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে, তা বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। সাংবাদিকরা কখনো অন্যায়ের কাছে মাথা নত কিংবা কারো রক্ত চক্ষুকে ভয় পায় না। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে তারা স্বাধীনভাবে তাদের লিখনি চালিয়ে যাবে। সাংবাদিকরা তুহিন হত্যায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সাংবাদিক নির্যাতন রোধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বোচাগঞ্জ   সাংবাদিক   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close